ধারা ১০৫ ৷ কোন সম্পত্তির প্রতি ন্যায়সঙ্গতভাবেই বিপদের আশঙ্কার সূচনার সঙ্গে সঙ্গেই সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকারের সূচনা হয়। চুরির ক্ষেত্রে অপরাধটি করার সূচনা হতে অপরাধকারীর অপহৃত সম্পত্তি নিয়ে উধাও না হওয়া পর্যন্ত অথবা সরকারী কর্তৃপক্ষের সহায়তা লাভ না করা পর্যন্ত, কিংবা সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত চুরির বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগযোগ্য হবে। অপরাধকারী যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির মৃত্যু বা জখম বা অন্যায় আটক সংঘটন করতে থাকে বা সংঘটন করার চেষ্টা করতে থাকে অথবা যতক্ষণ পর্যন্ত আসন্ন মৃত্যু বা আসন্ন জখম বা আসন্ন আটকের সম্ভাবনা থাকে ততক্ষণ পর্যন্ত দস্যুতার…