ধারা ১০৪। যে অপরাধটি করার বিরুদ্ধে বা যে অপরাধটি করার চেষ্টার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি প্রয়োগ আবশ্যকীয় হয়ে পড়েছে, সে অপরাধটি যদি উপরে বর্ণিত সর্বশেষ ধারায় উল্লেখিত কোন প্রকারের চুরি, ক্ষতিকর কাজ বা অপরাধমূলক অনধিকার প্রবেশ হয়, তবে অনুরূপ অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি স্বেচ্ছাক্রমে মৃত্যু সংঘটন পর্যন্ত প্রয়োগযোগ্য হবে না, তবে ৯৯ ধারায় বর্ণিত নিয়ন্ত্রণ সাপেক্ষে স্বেচ্ছাক্রমে অপরাধীকারর মৃত্যু সংঘটন ছাড়াই অপর যে কোন ক্ষতিসাধন পর্যন্ত প্রয়োগযোগ্য হবে।