ধারা ১০২। দেহের প্রতি বিপদের চেষ্টার বা ভিতি প্রদর্শনের ফলে ন্যায়সঙ্গতভাবে দেহের প্রতি বিপদের সম্ভাবনা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সূচনা হয়, যদিও অপরাধটি প্রকৃতই সম্পাদিত না হয়ে থাকে, এবং দেহের প্রতি বিপদের উক্তরূপ ন্যায়সঙ্গত সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত এই অধিকারটি বলবৎ থাকে।