৯৷ (১) উপ-আইনে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে, নিম্নবর্ণিত সিকিউরিটি ডিপজিটরি রেজিস্টারে লিপিবদ্ধ থাকিবে, যথা:- (ক) গ্রাহকের বরাবরে বরাদ্দকৃত যোগ্য সিকিউরিটি; (খ) হিসাব ধারকের বরাবরে বরাদ্দকৃত অতিরিক্ত সকল সিকিউরিটি৷ (২) ইস্যুয়ার তত্কর্তৃক বরাদ্দকৃত সিকিউরিটি সম্পর্কে ডিপজিটরির নাম কোম্পানী রেজিস্টারের ডিপজিটরি অংশে লিপিবদ্ধ করিয়া উক্ত সিকিউরিটি সম্পর্কিত তথ্যাবলী ডিপজিটরিকে, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, অবহিত করিবে এবং ডিপজিটরি উক্তরূপে অবহিত হওয়ার পর সংশ্লিষ্ট বরাদ্দ গ্রহীতার নাম ডিপজিটরি রেজিস্টারে লিপিবদ্ধ করিবে৷