২৩৷ এই আইনের বিধানাবলী কার্যকর করার ক্ষেত্রে কোন অস্পষ্টতা দেখা দিলে, কমিশন, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, এই আইন কার্যকর হওয়ার পাঁচ বত্সর পর এই ধারার অধীনে কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না৷