২২৷ যদি কমিশনের নিকট ইহা প্রতীয়মান হয় যে, কোন ডিপজিটরি- (ক) বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হইয়াছে বা অবহেলা করিতেছে, বা (খ) অসত্ উদ্দেশ্যে পূঁজিবাজার নিয়ন্ত্রণে লিপ্ত আছে, বা (গ) রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের হানিকর কাজ করিতেছে, তাহা হইলে কমিশন, সংশ্লিষ্ট ডিপজিটরিকে যুক্তিসংগত শুনানীর সুযোগ প্রদান করিয়া, সরকারী গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা, আদেশে উল্লেখিত মেয়াদের জন্য, উক্ত ডিপজিটরি অধিগ্রহণ করিয়া উহার প্রশাসন ও ব্যবস্থাপনা পরিচালনা করিতে পারিবে৷