২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অংশগ্রহণকারী” অর্থ প্রবিধান অনুযায়ী ডিপজিটরিতে অংশগ্রহণ করার অধিকারপ্রাপ্ত কোন ব্যক্তি; (খ) “ইস্যুয়ার” অর্থ Securities and Exchange Ordinance, 1969 (XVII of 1969) এর section 2 (g) তে সংজ্ঞায়িত æissuer”; (গ) “উপ-আইন” অর্থ এই আইনের অধীন ডিপজিটরি কর্তৃক প্রণীত উপ-আইন; (ঘ) “কমিশন” অর্থ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নং আইন) এর ধারা ২(১) (ক) এ সংজ্ঞায়িত “কমিশন”; (ঙ) “কোম্পানী আইন” অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন); (চ) “কোম্পানী রেজিস্টার” অর্থ কোম্পানী আইনের ধারা ৩৪-এ উল্লিখিত সদস্য-বহি; (ছ)…