১৫৷ (১) কোন ব্যক্তি এই আইনের কোন বিধান লংঘন করিলে বা করার চেষ্টা করিলে বা করিতে সাহায্য করিলে তিনি অনধিক পাঁচ বত্সরের কারাদণ্ডে বা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোন অপরাধে দোষী কোন ব্যক্তি কোম্পানী অথবা অন্য কোন সংবিধিবদ্ধ সংস্থা হইলে, উহার প্রত্যেক পরিচালক, ম্যানেজার অথবা উহার কার্য পরিচালনার জন্য দায়িত্বশীল অন্য কোন কর্মকর্তা উক্ত অপরাধে দোষী বলিয়া বিবেচিত হইবেন যদি না তিনি প্রমাণ করেন যে অপরাধটি তাহার অগোচরে সংঘটিত হইয়াছে অথবা উহা রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন৷