১৩৷ (১) কমিশন, স্বতই অথবা কোন অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে, যে কোন সময় লিখিত আদেশ দ্বারা এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন ব্যক্তির মাধ্যমে নিম্নবর্ণিত বিষয়ে তদন্ত করাইতে পারিবে, যথা:- (ক) কোন ডিপজিটরির বিষয়; (খ) কোন ইস্যুয়ার, হিসাব ধারক, সুবিধাভোগী মালিক বা সংশ্লিষ্ট অন্য কোন ব্যক্তির বিষয়; (গ) ডিপজিটরিতে রক্ষিত কোন সিকিউরিটির ব্যবসা বা লেনদেনের বিষয়৷ (২) উপ-ধারা (১) এর অধীন কোন তদন্ত শুরু হইলে, ডিপজিটরি, ইস্যুয়ার, হিসাব ধারক, সুবিধাভোগী মালিক বা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি তদন্তকারীর প্রয়োজন অনুযায়ী সকল তথ্য সরবরাহ করিবে৷ (৩) উপ-ধারা (১) এর অধীন তদন্তকারী কোন ব্যক্তি উক্ত তদন্তের প্রয়োজনে ডিপজিটরি,…