১২৷ (১) কোন ডিপজিটরি বা উহার কোন কর্মচারী বা প্রতিনিধি কর্তৃক সরল বিশ্বাসে এবং কোনরূপ অবহেলা ব্যতিরেকে কার্য সম্পাদন করা হইলে, উহা বা উক্ত কর্মচারী বা প্রতিনিধি হিসাব ধারকের কোন লোকসান বা ক্ষতির জন্য দায়ী হইবেন না৷ (২) কোন ডিপজিটরি বা উহার কোন কর্মচারী বা প্রতিনিধির অবহেলা বা অন্যায় কাজ বা ত্রুটি বিচ্যুতির কারণে কোন হিসাব ধারক ক্ষতিগ্রস্ত হইলে, উক্ত ডিপজিটরি এবং উহার সংশ্লিষ্ট কর্মচারী বা প্রতিনিধি যুগ্মভাবে এবং পৃথকভাবে হিসাব ধারকের ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করিতে বাধ্য থাকিবে৷