১১৷ (১) কোন অংশগ্রহণকারী বা প্রত্যক্ষ হিসাব ধারকের নিকট হইতে নির্দেশ প্রাপ্তির পর ডিপজিটরি প্রবিধান অনুযায়ী ডিপজিটরি রেজিস্টারে হালনাগাদ করণের মাধ্যমে কোন মালিকানা হস্তান্তর কার্যকর করিবার অধিকারী হইবে৷ (২) ডিপজিটরি কোন ইস্যুয়ারের সদস্য হইবে না৷ (৩) ডিপজিটরি, প্রবিধান দ্বারা নির্ধারিত পন্থায়, ডিপজিটরি রেজিস্টারে লিপিবদ্ধ বৈধ মালিকানাধারী ব্যক্তি সম্পর্কে ইস্যুয়ারকে তথ্য সরবরাহ করিবে এবং উক্ত ব্যক্তি ইস্যুয়ারের সদস্য হইবেন৷ (৪) ইস্যুয়ার কোন কোম্পানীর সদস্য সম্পর্কে উপ-ধারা (৩) এর অধীন ডিপজিটরি কর্তৃক সরবরাহকৃত তথ্যের উপর নির্ভর করিবে৷ (৫) কোম্পানী আইনে যাহা কিছুই থাকুক না কেন, ইস্যুয়ার উহার…