১০৷ (১) উপ-আইনের বিধান সাপেক্ষে, প্রত্যেক যোগ্য সিকিউরিটির হস্তান্তর ডিপজিটরির হিসাবে হইবে৷ (২) কোন ব্যক্তি কোম্পানী রেজিস্টারের সার্টিফিকেটেড অংশ হইতে ডিপজিটরি অংশে কোন সিকিউরিটি হস্তান্তর করিতে চাহিলে, তিনি সিকিউরিটি সংক্রান্ত সার্টিফিকেটটি প্রবিধান দ্বারা নির্ধারিত পন্থায় ইস্যুয়ারের নিকট সমর্পণ করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন সার্টিফিকেট প্রাপ্তির পর ইস্যুয়ার উহা বাতিল করিবে ও কোম্পানী রেজিস্টারের ডিপজিটরি অংশে উক্ত সিকিউরিটি সম্পর্কিত ডিপজিটরির নাম প্রতিস্থাপন করিবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পন্থায় প্রতিস্থাপনের বিষয়টি ডিপজিটরিকে অবহিত করিবে৷ (৪) ডিপজিটরি উপ-ধারা (৩) এর অধীন অবহিত…