১২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একজন চেয়ারম্যানসহ নিম্নে বর্ণিত ১৩ (তেরো) সদস্যবিশিষ্ট জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল গঠিত হইবে,- (ক) চেয়ারম্যান; (খ) মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; (গ) মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (ঘ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব; (ঙ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক; (চ) সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; (ছ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; (জ) সচিব, জন নিরাপত্তা বিভাগ; (ঝ) পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়; (ঞ) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ; (ট) চেয়ারম্যান, বিটিআরসি; (ঠ)…