৯। ধারা ৮ এর অধীন যে ব্যক্তির নিকট হইতে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদালতের অনুমতি প্রার্থনা করা হয়, সেই ব্যক্তি যদি শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম হন, তাহা হইলে আদালত উক্ত ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক বা তদ্কর্তৃক নিয়োজিত আইনজীবীর উপস্থিতিতে উক্তরূপ ডিএনএ নমুনা সংগ্রহের জন্য আদেশ দিতে পারিবেন।