৭। (১) কোন অপরাধের তদন্তের প্রয়োজনে, ধারা ৪ এর অধীন যদি কোন ব্যক্তিকে অনুরোধ জানানো হয় এবং অনুরোধ করিবার ৩ (তিন) ঘণ্টা সময়ের মধ্যে সম্মতি প্রদান না করা হয়, তাহা হইলে তিনি ডিএনএ নমুনা প্রদানে অসম্মতি জ্ঞাপন করিয়াছেন বলিয়া গণ্য হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন যদি কোন ব্যক্তি অসম্মতি জ্ঞাপন করেন, তাহা হইলে উক্ত অসম্মতির বিষয়টি, বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে, যথাযথভাবে লিপিবদ্ধ করিতে হইবে।