৪। (১) কোন সংঘটিত অপরাধের তদন্তের প্রয়োজনে কোন পুলিশ কর্মকর্তা উক্ত অপরাধের ফলে কোন ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন, বা অভিযুক্ত ব্যক্তি অথবা অপরাধ সংঘটনের সহিত জড়িত অন্য কোন ব্যক্তিকে তাহার ডিএনএ নমুনা প্রদানের জন্য অনুরোধ করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষতিগ্রস্ত, সন্দেহভাজন বা অভিযুক্ত কোন ব্যক্তি যদি শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম হন, তাহা হইলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবক বা তদ্কর্তৃক নিয়োজিত আইনজীবীকে উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির নিকট হইতে ডিএনএ…