৩৮। কোন মামলার কার্যক্রমে এই আইনের অধীন প্রস্তুতকৃত ডিএনএ প্রোফাইল সম্বলিত কোন রিপোর্টে বর্ণিত মতামত প্রদানকারী ডিএনএ ল্যাবরেটরীর কোন কর্মকর্তা বা কোন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে সাক্ষী হিসাবে আদালতে তলব না করিয়া ডিএনএ প্রোফাইল সম্বলিত রিপোর্টে বর্ণিত মতামত ঘটনার সাক্ষ্য-প্রমাণ হিসাবে আদালতের কার্যধারায় গ্রহণযোগ্য বলিয়া বিবেচনা করা যাইবে।