৩৬। এই আইন বা বিধির বিধান অনুযায়ী ডিএনএ নমুনা সংগ্রহের জন্য কোন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি বা নির্ধারিত ব্যক্তির দায়িত্ব পালনে অবহেলার কারণে ডিএনএ নমুনা সংগ্রহ করা সম্ভব না হইলে বা ডিএনএ নমুনা বিনষ্ট হইয়া গেলে তাহার উক্তরূপ কার্য অদক্ষতা বা, ক্ষেত্রমত,অসদাচরণ হিসাবে চিহ্নিতক্রমে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাহার বিরুদ্ধে শৃঙ্খলামূলক বা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।