৩৫। ফৌজদারী কার্যবিধিতে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, ধারা ২৮, ২৯ ও ৩১ এর অধীন অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট উক্ত ধারাসমূহে উল্লিখিত অর্থদণ্ড আরোপের আদেশ প্রদান করিতে পারিবেন।