২৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ডিএনএ বিষয়ে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা বা অন্য কোন রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহিত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, সমন্বয় সাধন এবং এতদ্সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান করা যাইবে, এবং উক্ত উদ্দেশ্যে, প্রয়োজনে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন প্রতিষ্ঠান বা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হওয়া যাইবে।