২৩। (১) অধিদপ্তর স্থাপিত না হওয়া পর্যন্ত, এই আইনের সুষ্ঠু বাস্তবায়নের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীন ‘‘ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা সেল’’ নামে একটি সেল থাকিবে। (২) উক্ত সেলের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।