২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অপরাধস্থল’’ অর্থ- (ক) কোন অপরাধ সংঘটিত হইবার স্থান; বা (খ) অপরাধ সংঘটনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা কোন সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তির শরীর হইতে প্রাপ্ত কোন বস্তু বা উক্ত ব্যক্তি কর্তৃক বহনকৃত অন্য কোন বস্তু; বা (গ) অপরাধ সংঘটনের সহিত সম্পর্কিত অন্য কোন স্থান হইতে প্রাপ্ত কোন বস্তু; (২) ‘‘অধিদপ্তর’’ অর্থ ধারা ২০ এর অধীন গঠিত অধিদপ্তর; (৩) ‘‘উপদেষ্টা পরিষদ’’ অর্থ ধারা ১৬ এর অধীন গঠিত ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী উপদেষ্টা পরিষদ; (৪) ‘‘কারিগরি কমিটি’’ অর্থ ধারা ১৯ এর অধীন গঠিত ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী কারিগরি কমিটি; (৫) ‘‘ডিএনএ’’…