১৮। (১) উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে, বৎসরে কমপক্ষে ১ (এক) বার, উহার সভা অনুষ্ঠিত হইবে। (২) উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, উহার সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপদেষ্টা পরিষদের ভাইস-চেয়ারম্যান উক্ত সভায় সভাপতিত্ব করিবেন। (৩) উপদেষ্টা পরিষদ, প্রয়োজনবোধে, সংশ্লিষ্ট যে কোন ব্যক্তিকে উক্ত সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে। (৪) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, উপদেষ্টা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।