১৫। (১) প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ডিএনএ কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন গুণগত মান নিশ্চিত করিবার ক্ষেত্রে, অন্যান্য বিষয়ের মধ্যে, প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরী- (ক) যথোপযুক্ত যোগ্যতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা উহার কার্যক্রম পরিচালনা করিবে; (খ) ডিএনএ কার্যক্রমের গুণগত মান বজায় রাখিবে; (গ) উহার ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখিবে; (ঘ) ডিএনএ বিশ্লেষণের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করিবে; (ঙ) উহার অধীন সংরক্ষিত তথ্যাদির নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখিবার সুষ্ঠু পদ্ধতি অনুসরণ করিবে; (চ) উহার অধীন সম্পাদিত…