১৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, এক বা একাধিক ডিএনএ ল্যাবরেটরী প্রতিষ্ঠা করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন ডিএনএ ল্যাবরেটরী প্রতিষ্ঠার ক্ষেত্রে, সরকার, প্রয়োজনে, উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ করিতে পারিবে। (৩) ঢাকায় অবস্থিত ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী এই আইনের অধীন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।