১২। নিম্নবর্ণিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ডিএনএ নমুনা ও ডিএনএ প্রোফাইল ব্যবহার করা যাইবে না, যথাঃ- (ক) কোন ব্যক্তি শনাক্তকরণ; (খ) কোন অপরাধের সহিত সংশ্লিষ্ট কোন ব্যক্তি; (গ) নিখোঁজ বা অজ্ঞাত ব্যক্তি শনাক্তকরণ; (ঘ) দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিরূপণ; (ঙ) প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনাজনিত কারণে মৃত ব্যক্তি শনাক্তকরণ; (চ) বিরোধ নিষ্পত্তি; এবং (ছ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয়।