১১। (১) কোন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি ধারা ১০ এর অধীন সংগৃহীত ডিএনএ নমুনা বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ডিএনএ প্রোফাইল সম্বলিত একটি রিপোর্ট প্রস্তুত করিয়া উহাতে স্বাক্ষর প্রদান করিবেন। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত রিপোর্টে, অন্যান্য বিষয়ের মধ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথাঃ- (ক) ডিএনএ ল্যাবরেটরীর প্রধান কর্তৃক স্বাক্ষরিত ফরোয়ার্ডিং নোট; (খ) ডিএনএ নমুনা বিশ্লেষণ যেভাবে পরিচালিত হইয়াছে উহার সংক্ষিপ্ত বিবরণ; (গ) ডিএনএ নমুনা বিশ্লেষণের পদ্ধতি; এবং (ঘ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয়।