৪৷ (১) ধারা ৭ এর বিধান সাপেক্ষে, কোন ব্যক্তি কোন পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহণে ধূমপান করিতে পারিবেন না৷ (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনধিক তিনশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০০৫ সনের ১১নং আইনের ধারা ৪ এর সংশোধন ৫। উক্ত আইনের ধারা ৪ এর- (ক) উপান্তটীকায় উল্লিখিত 'ধূমপান' শব্দটির পরিবর্তে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার' শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (১) এর…