১৪৷ (১) The Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন সকল অপরাধ- (ক) আমলযোগ্য (Cognizable) এবং জামিনযোগ্য (Bailable) হইবে; (খ) যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারযোগ্য হইবে৷ (২) কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতিরেকে কোন আদালত এই আইনের অধীন কোন অপরাধ বিচারের জন্য গ্রহণ করিবে না৷ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০০৫ সনের ১১নং আইনের ধারা ১৪ এর সংশোধন ১৩। উক্ত আইনের ধারা ১৪ এর উপ-ধারা (২) বিলুপ্ত হইবে এবং অতঃপর নিম্নরূপ উপ-ধারা (৩) সংযোজিত হইবে, যথা:- (৩) এই আইনের অধীন কোনো অভিযোগ দায়ের ও মামলা…