৭। (১) সংযুক্ত কলেজসহ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সহিত সম্পর্কিত সকল স্বীকৃত শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হইবে। (২) শিক্ষাদানের মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও অন্যান্য শিক্ষক কর্তৃক প্রদত্ত বক্তৃতা, পরীক্ষাগার বা কর্মশালায় কার্যক্রম, টিউটোরিয়াল, ভার্চুয়াল এবং এতদুদ্দেশ্যে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য শিক্ষাদান অন্তর্ভুক্ত থাকিবে। (৩) শিক্ষাদানের উদ্দেশ্যে প্রণীত পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও শিক্ষাদান পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক এই অধ্যাদেশ ও সংবিধির আলোকে নির্ধারণ করা হইবে। (৪) একাডেমিক কাউন্সিল স্কুলিং, কোর্স,…