৫৯। (১) সংযুক্ত কলেজসমূহ সর্বসাধারণের শিক্ষাপ্রতিষ্ঠান হইবে। (২) প্রত্যেক সংযুক্ত কলেজের অধ্যক্ষ উহার অভ্যন্তরীণ প্রশাসন ও শৃঙ্খলার জন্য দায়ী থকিবেন। (৩) কোনো সংযুক্ত কলেজ কর্তৃক ধার্যকৃত শিক্ষার্থী বেতন ও অন্যান্য ফিস বিশ্ববিদ্যালয়ের এতদ্সম্পর্কিত বিধি-বিধান দ্বারা নির্ধারিত হইবে। (৪) সংযুক্ত প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংবিধি, বিধি, ও প্রবিধান মানিয়া চলিবে। (৫) প্রত্যেক সংযুক্ত কলেজ সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের টার্ম, অবকাশ ও ছুটির সহিত সামঞ্জস্য বিধান করিয়া চলিবে। (৬) প্রত্যেক সংযুক্ত কলেজ বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত রেজিস্টার ও রেকর্ডপত্র সংরক্ষণ করিবে এবং বিশ্ববিদ্যালয়…