৪৮। (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হিসাব ও আর্থিক বিবরণী সিন্ডিকেটের নির্দেশনা অনুসারে প্রস্তুত ও সংরক্ষণ করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত বার্ষিক হিসাব ও আর্থিক বিবরণী বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক নিরীক্ষিত হইতে হইবে। (৩) বার্ষিক হিসাব, নিরীক্ষা প্রতিবেদনের অনুলিপিসহ, কমিশনের নিকট পেশ করিতে হইবে। (৪) Bangladesh Chartered Accountants Order, 1973 (President’s Order No. 2 of 1973) এর Article 2(1)(b) এ সংজ্ঞায়িত চাটার্ড একাউনটেন্ট দ্বারা বিশ্ববিদ্যালয়ের হিসাব নিরীক্ষা করিতে হইবে এবং এতদুদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় এক বা একাধিক চাটার্ড একাউনটেন্ট নিয়োগ করিতে পারিবে।