৪৫। (১) উপাচার্যের সাধারণ নিয়ন্ত্রণাধীন থাকিয়া পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, সংবিধি ও বিধিমালার আলোকে পরীক্ষা পরিচালনা ও মূল্যায়নের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) একাডেমিক কাউন্সিল প্রয়োজনীয় সংখ্যক পরীক্ষা কমিটি গঠন করিবে এবং উহাদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বিশ্ববিদ্যালয় বিধিমালা দ্বারা নির্ধারিত হইবে। (৩) কোনো পরীক্ষার বিষয়ে কোনো পরীক্ষক কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হইলে বা অপারগতা প্রকাশ করিলে উপ-উপাচার্যের অনুমোদনক্রমে তাহার স্থলে সংশ্লিষ্ট বিষয়ের অন্য ১ (এক) জন পরীক্ষককে নিয়োগ প্রদান করা যাইবে। (৪) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, ভর্তি পরীক্ষার ফলাফল এবং…