৪৩। (১) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে এই অধ্যাদেশ, সংবিধি ও বিধিমালার সহিত সংগতিপূর্ণ প্রবিধানমালা প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) উহাদের স্ব স্ব সভায় অনুসরণীয় কার্যবিধি প্রণয়ন; (খ) এই অধ্যাদেশ, সংবিধি বা বিধিমালা অনুসারে প্রবিধানমালা দ্বারা নির্ধারণযোগ্য সকল বিষয় সম্পর্কে বিধান প্রণয়ন; (গ) শিখন সহকারীদের দায়িত্ব ও আর্থিক সুবিধা সংক্রান্ত বিধান প্রণয়ন; (ঘ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসমূহের সহিত সংশ্লিষ্ট, তবে এই অধ্যাদেশ, সংবিধি বা বিধিমালায় বিধৃত হয় নাই এইরূপ অন্যান্য বিষয় সম্পর্কে বিধান প্রণয়ন। (২) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্তৃপক্ষ উহার সভার তারিখ এবং সভার…