৪২। (১) এই অধ্যাদেশ ও সংবিধির বিধানসাপেক্ষে, বিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজে ডিগ্রি কোর্সের (স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য) শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন; (খ) বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজের ডিগ্রি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রি প্রাপ্তির যোগ্যতার শর্তাবলি নির্ধারণ; (গ) বিশ্ববিদ্যালয় ও সংযুক্ত কলেজসমূহের পরীক্ষাসমূহ পরিচালনা ও মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ; (ঘ) শিক্ষা লাভের জন্য ফেলোশিপ, স্কলারশিপ, অ্যাসিসট্যান্টশিপ, সম্মানসূচক ডিগ্রি, পদক এবং পুরস্কার প্রদানের শর্তাবলি; (ঙ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও…