৪১। (১) এই অধ্যাদেশের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) উপ-উপাচার্যগণের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (গ) বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষা, গবেষণা, ব্যবস্থাপনা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন ও রক্ষণাবেক্ষণের বিধান নির্ধারণ; (ঘ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণের পদবি ও কর্মের পদমর্যাদা, ক্ষমতা, দায়িত্ব-কর্তব্য এবং শর্তাবলি নির্ধারণ; (ঙ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি, পদোন্নয়ন ও অব্যাহতি সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য…