৩৯। (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশের জন্য পৃথক পৃথক সিলেকশন বোর্ড থাকিবে। (২) সিলেকশন বোর্ডের কার্যাবলি সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) সিলেকশন বোর্ডের সুপারিশ সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হইতে হইবে। (৪) সিলেকশন বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আচার্যের নিকট পেশ করিতে হইবে।