৩৬। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতি হইবেন; (খ) উপ-উপাচার্যগণ (গ) ট্রেজারার; (ঘ) সকল হেড অব স্কুল; (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; (চ) কমিশন কর্তৃক মনোনীত ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি; (ছ) সরকার কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ে চাকরিরত নহেন এইরূপ ১ (এক) জন প্রকৌশলী, ১ (এক) জন স্থপতি এবং ১ (এক) জন অর্থ ও হিসাব বিশেষজ্ঞ; (জ) রেজিস্ট্রার; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যাপক ও ১ (এক) জন সহযোগী অধ্যাপক; (ঞ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী;…