৩৫। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল উপ-উপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) সকল হেড অব স্কুল; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (চ) রেজিস্ট্রার; (ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (জ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ধারা ৯ এ উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন কর্মকর্তা; (ঞ) কমিশন কর্তৃক মনোনীত ১ (এক) জন উপযুক্ত প্রতিনিধি; এবং (ট) পরিচালক…