৩৪। (১) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরিচালন ব্যয়ের (মূলধন ব্যয় ব্যতিরেকে) নিরিখে শিক্ষার্থীদের নিকট হইতে বার্ষিক আদায়যোগ্য বেতন, ফি, পরিশোধ পদ্ধতি ও শিক্ষা বৃত্তি প্রবিধানমালা দ্বারা নির্ধারিত হইবে। (২) সেমিস্টার অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে মাসিক ভিত্তিতে, নির্ধারিত বেতন ও ফি পরিশোধ করিতে হইবে।