৩৩। (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা: (ক) সরকার কর্তৃক প্রদত্ত বিশেষ অনুদান; (খ) কমিশন কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত বেতন ও বিভিন্ন ফি; (ঘ) প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোনো প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (চ) সরকারের পূর্বানুমোদনসাপেক্ষে কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অনুদান; (ছ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি হইতে প্রাপ্ত আয়; (জ) বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উৎস হইতে আয়; (ঝ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা বা…