৩২। (১) বিশ্ববিদ্যালয়, প্রয়োজনবোধে, কমিশনের অনুমোদনক্রমে, শিক্ষার্থী ও আগ্রহীদের উদ্যোক্তারূপে বিকাশ লাভ করিবার সুযোগ প্রদানের উদ্দেশ্যে তাহাদের বাস্তবানুগ প্রস্তাবের আলোকে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য উহার অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসাবে ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করিতে পারিবে। (২) ইনকিউবেশন সেন্টারের গঠন, কার্যাবলি ও পরিচালনা সংবিধি দ্বারা নির্ধারিত হইবে।