৩১। (১) পাঠ্যক্রম উন্নয়ন ও মূল্যায়ন কমিটি পাঠ্যক্রম ও সিলেবাস প্রণয়ন, হালনাগাদকরণ, শিখন মূল্যায়ন এবং সংবিধি ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা অর্পিত অন্যান্য দায়িত্ব পালনের জন্য দায়ী থাকিবে। (২) বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে উচ্চতর শিক্ষা গবেষণা বোর্ডসমূহ থাকিবে এবং উহা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে গঠিত হইবে।