৩০। (১) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি পাঠদানকারী ডিসিপ্লিন প্রধানকে চেয়ারম্যান বলা হইবে এবং তাহাকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিয়োগ প্রদান করা হইবে। (২) কোনো ডিসিপ্লিন চেয়ারম্যান বিভাগীয় কার্যক্রম পরিকল্পনা, সংঘটন ও সমন্বয়ের জন্য দায়ী থাকিবেন এবং উপাচার্য কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনার অধীনে থাকিয়া তাহার বিভাগের পাঠদান ও সংঘটনের বিষয়ে হেড অব স্কুলের নিকট দায়বদ্ধ থাকিবেন।