২৯। (১) বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চারুকলা এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য স্কুল অন্তর্ভুক্ত থাকিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অন্যান্য স্কুল বিদ্যমান কোনো স্কুল বা স্কুলসমূহ বিভাজনের মাধ্যমে, একত্রীকরণের মাধ্যমে, নূতন স্কুল সৃষ্টি করিয়া অথবা অন্য যেকোনো উপায়ে গঠিত হইতে পারিবে; প্রত্যেক স্কুল একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন থাকিয়া বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত বিষয়সমূহে পাঠদান, পাঠ্যক্রম পরিচালনা এবং গবেষণা কার্যক্রমের দায়িত্বে থাকিবে। (৩) স্কুলসমূহের গঠন ও ক্ষমতা বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) স্কুলসমূহ পরামর্শমূলক সংস্থা হইবে এবং তাহাদের…