২৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল উপ-উপাচার্য; (গ) সকল হেড অব স্কুল; (ঘ) সকল ডিসিপ্লিনের চেয়ারম্যান; (ঙ) উপাচার্য কর্তৃক প্রত্যেক বিভাগ হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত ১ (এক) জন অধ্যাপক; (চ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত ১ (এক) জন সহযোগী অধ্যাপক, ১ (এক) জন সহকারী অধ্যাপক ও ১ (এক) জন প্রভাষক; (ছ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (জ) চেয়ারম্যান, আন্তঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কমিটি; (ঝ) সংযুক্ত ৭ (সাত) কলেজের ৭ (সাত) জন অধ্যক্ষ; (ঞ) আচার্য কর্তৃক মনোনীত দেশের ৫ (পাঁচ) জন…