২৪। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সকল উপ-উপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন বিশিষ্ট অধ্যাপক; (ঙ আচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রথিতযশা ব্যক্তি; (চ) কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন অতিরিক্ত সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি; (জ) সকল হেড অব স্কুল; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে ১ (এক) জন অধ্যাপক পদমর্যাদাসম্পন্ন শিক্ষক: তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক না থাকিলে সহযোগী অধ্যাপককে মনোনীত…