২৩। (১) বার্ষিক সভাসহ সিনেট বৎসরে অন্তত ২(দুই) বার অধিবেশনে মিলিত হইবে এবং এই অধিবেশনের তারিখ উপাচার্য নির্ধারণ করিবেন। (২) উপাচার্য যখনই প্রয়োজন বিবেচনা করিবেন তখনই সিনেটের বিশেষ সভা আহ্বান করিতে পারিবেন। (৩) সিনেটের অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষরযুক্ত তলবে বিশেষ সভা আহ্বান করিতে হইবে।