২১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য; (খ) সকল উপ-উপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) সকল হেড অব স্কুল; (ঙ) উপাচার্য কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন বিশ্ববিদ্যালয় অধ্যাপক; (চ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন সংসদ সদস্য; (ছ) আচার্য কর্তৃক মনোনীত ৫ (পাঁচ) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (জ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংবিধিবদ্ধ গবেষণা প্রতিষ্ঠান হইতে ৫ (পাঁচ) জন প্রতিনিধি; (ঝ) সংযুক্ত ৭ (সাত) কলেজের ৭ (সাত) জন অধ্যক্ষ; (ঞ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত সংযুক্ত ৭ (সাত) কলেজ হইতে অন্যূন সহযোগী অধ্যাপকের পদমর্যাদাসম্পন্ন একজন করিয়া শিক্ষক; (ট) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ…