২০। বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথা:- (ক) সিনেট; (খ) সিন্ডিকেট; (গ) একাডেমিক কাউন্সিল; (ঘ) স্কুল; (ঙ) ডিসিপ্লিন; (চ) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (ছ) পাঠ্যক্রম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র; (জ) অর্থ কমিটি; (ঝ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (ঞ) নির্বাচনি বোর্ড; (ট) শৃঙ্খলা কমিটি; (ঠ) অভিযোগ প্রতিকার কমিটি ও সেক্সুয়াল হেরাসমেন্ট নিরোধ কমিটি; এবং (ড) সংবিধি দ্বারা গঠিত অন্যান্য কমিটি।